মহানগর বার্তা ডেস্ক: আন্তর্জাতিক গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে ‘গেম অব থ্রোনস’ খ্যাত এমিলিয়া ক্লার্ক দাবি করে বলেছেন, ওই শোয়ের পর থেকেই নগ্ন দৃশ্য করার জন্য একাধিক প্রযোজক তার ওপরে চাপ সৃষ্টি করেছেন। কিন্তু তিনি তাতে মাথা নত করেননি।
এমিলিয়া বলেছেন, এর জন্য আমাকে সেটে ঝামেলাও করতে হয়েছে। যখন আমি বলেছি, ‘‘গায়ের চাদরটা রেখে দিতে, তারা বলেছে তোমার ‘গেম অব থ্রোনস’ অনুরাগীদের হতাশ কোরো না।
সহ-শিল্পী জেসন মোমোয়ার প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা জানিয়ে এমিলিয়া ওই সাক্ষাৎকারে বলেছেন, জেসনের এই ধরনের দৃশ্য করার অভিজ্ঞতা ছিল। অনেক কিছুই হতে পারত। তবে ও যে ভাবে গাইড করেছিল তাতে আমি সহজ হতে পেরেছি। আনন্দবাজার।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.