মোঃশামীম উদ্দিন (ঈশ্বরদী)পাবনা,প্রতিনিধিঃ- সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে মোস্তাফিজুর রহমান সোহেল (৩৭) নামের এক জন নিহত । নিহত মোস্তাফিজুর রহমান সোহেল পাবনা জেলার আমিনপুর গ্রামের সাত্তার আলীর ছেলে।
সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে আলহাজ ভোকেশনাল ইনষ্টিস্টিউ সামনে ঈশ্বরদী-দাশুড়িয়া মহা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, সকালে আলহাজ ভোকেশনাল ইনষ্টিস্টিউ সামনে সিএনজি ও মোটরসাইকেলের মুখমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলে থাকা মোস্তাফিজুর রহমান সোহেল নিহত হয়। স্থানীয়রা এসে ফায়ারসার্ভিস এর কর্মকর্তা দের খবর দেয়। এবং তারা ঘটনাস্তলে পৌছে মোস্তাফিজুর রহমান সোহেল কে মৃত ঘোশনা করে। ঈশ্বরদী থানার এস আই আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.