মহানগর বার্তা ডেস্কঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশে এক কয়লার খনিতে মঙ্গলবার ভোর রাতে কয়লা ও গ্যাস বিস্ফোরণে ১৬ খনি শ্রমিক নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার এ কথা জানায়। খবর সিনহুয়ার।
মঙ্গলবার আনলং কানটি-এর গুয়াং লঙ কয়লার খনিতে রাত ১টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ২৩ শ্রমিক মাটির নীচে কর্মরত ছিল। তাদের ৭ জনকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার সম্পন্ন হয়েছে ও দুর্ঘটনার তদন্ত চলছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.