মহানগর বার্তা,ঢাকাঃ অর্থ আত্মসাত ও ক্যাসিনো ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ ফজলুল করিম সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান ওরফে শেখ মারুফকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চিঠিতে উল্লেখ করা হয়, ঠিকাদার জিকে শামীমের সঙ্গে সম্পৃক্ত হয়ে কোটি টাকা আত্মসাত এবং ক্যাসিনো ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন মারুফ। একইসঙ্গে তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানের অংশ হিসাবে আগামী ৭ই জানুয়ারি শেখ মারুফকে দুদক প্রধান কার্যালয়ে এসে বক্তব্য দিতে অনুরোধ জানানো হয়।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.