রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নতুন নির্বাহী অফিসারের যোগদান উপলক্ষে গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এর পক্ষ হতে ফুলেল অভ্যর্থনা দিয়ে বরণ করা হয়েছে।
আজ ১৪জুন মঙ্গলবার সাড়ে দশটার দিকে গোদাগাড়ী উপজেলার নতুন নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেনের যোগদান উপলক্ষে তার নিজ অফিসে আসলে তাকে গোদাগাড়ী উপজেলা পরিষদের প্রতিনিধিগণ ফুলের অভ্যর্থনা দিয়ে বরণ করে নেন ।
এই সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান মিলি খাতুন, সহকারী (ভূমি) অফিসার মোঃ এমরানুল হক, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খাইরুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা দায়িত্বে থাকা অবস্থায় দেশের চলমান করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় অত্যন্ত সাহসিকতার সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জানা যায়।
সম্প্রতিকালে সরকার কর্তৃক প্রত্যাবর্তন এর আদেশ আসলে পূর্বের নির্বাহী অফিসার জনাব মোঃ নাজমুল ইসলাম সরকার এর স্থলাভিষিক্ত হন।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.