ফরিদপুর প্রেস এসোসিয়েশন (এফপিএ) এর সভাপতি হায়দার খানের সভাপতিত্বে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
২৪ শে জুন ২০২০ বুধবার সকাল ১১ ঘটিকার সময় শহরের হাই স্কুল মার্কেটের ৩য় তলায় আলাদিন চাইনিজ রেস্টুরেন্ট এ আলোচনা সভা ও পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

পরে সংগঠনের লিখিত গঠনতন্ত্র সম্পর্কে সকল সদস্যদের পাঠ করে শুনান সংগঠনের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বাবু।
এ সময় সভাপতি তার বক্তব্যে বলেন, ফরিদপুর প্রেস এসোসিয়েশন একটি অরাজনৈতিক, অলাভজনক সংগঠন। সংঠনের সকল সংবাদ কর্মিদের বস্তু নিষ্ঠ সত্য সংবাদ প্রকাশের জন্য আহবান জানান। এছাড়াও সততা ও সত্যের লড়াই নিয়ে এ সংঠন এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন। সভাপতি আরো বলেন, ফরিদপুর প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রোর্যাল জার্নালিস্ট এসোশিয়েশনসহ একাধিক সংগঠন ফরিদপুরে রয়েছে। সবার প্রতি সম্মান প্রদর্শন করে সংগঠনের সংবাদকর্মিদের চলার জন্য অনুরোধ করেন সভাপতি। এ সময় তিনি আরো বলেন বিরাজমান নোভেল করোনার (কোভিড ১৯) আতংক নয়, সচেতনাই যথেষ্ট। এই মহামারির প্রভাবে সংগঠনের আজকের সভার কার্যক্রম সীমিত করা হয়েছে। কারন বর্তমান বাংলাদেশসহ সারা বিশ্বব্যাপি বিরাজমান মহমারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বেরেই চলেছে। তাই বাংলাদেশের অনেক যায়গাকেই ঝুকিপূর্ন বলে মনে করে রেড জোনের আওতায় আনা হচ্ছে। সবাইকে সচেতনতা অবলম্বন করে সংবাদ সংগ্রহ করার জন্য অনুরোধ করেন ফরিদপুর প্রেস এসোসিয়েশন (এফপিএ) এর সভাপতি হায়দার খান ।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.