ফরিদপুরের সালথা উপজেলায় নবম শ্রেনীর এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে থানায় মমলা করেছে ছাত্রীর পরিবার এবং আব্দুল আল মুজাহিদ ওরফে জীবন (১৯) নামের এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ।
আটক জীবন উপজেলার বল্লভদি ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের মোঃ হান্নান হাসানের ছেলে।
মঙ্গলবার ৩০ শে জুন তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
মামলা ও ছাত্রীর পরিবার সুত্রে জানা যায়, ভুক্তভুগি ছাত্রী তার নানাবাড়িতে থেকে বাউষখালী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীতে লেখা-পড়া করেন। ইতিপূর্বে কয়েকবার মুজাহিদ ওরফে জীবন ঐ ছাত্রীকে উত্যক্ত করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্ধেন্দু কুমার সরকারের কাছে বললে তিনি বিদ্যালয় ম্যানেজিং কমিটির মাধ্যমে বিষয়টি কয়েকবার মিমাংশা করে দেন বলে মেয়েটির পরিবার জানিয়েছেন। এরপর জীবন আরো ক্ষীপ্ত হয়ে ওঠে। সোমবার সকাল ১০টার দিকে ঐ ছাত্রী তার বান্ধবীদের নিয়ে বিদ্যালয়ের ছাদের উপর ঘুরতে গেলে মুজাহিদ ওরফে জীবন মেয়েটিকে উত্যক্ত সহ ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে তাহার ছবি দিয়ে অশ্লীল ভাষায় লেখা-লেখি করে ফেসবুকে আপলোড করে। কাঁদতে কাঁদতে মেয়েটি তার নানা বাড়ির লোকজনের কাছে বিষয়টি খুলে বলে। এরপর মেয়েটির পরিবার সালথা থানায় মুজাহিদ ওরফে জীবনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্ধেন্দু কুমার সরকার বলেন, আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, অভিযোগ পাওয়ার পরেই আসামীকে আটক করে মঙ্গলবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.