সাভারের নান্দনিক হাউজিং সোসাইটি ও সাবেক মধুমতি মডেল টাউনে এক বিশাল গরু ছাগলের হাট মিলিত হয়েছে।
রবিবার ৩ জুলাই বিকেলে নান্দনিক হাউজিং সোসাইটিতে এই গরু ছাগলের হাটের উদ্বোধন করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যান হাজী লেয়াকত হোসেন, উদ্বোধনী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল বাতেন । উদ্বোধনের প্রথমে ফিতা কেটে দোয়া করা হয়। গরু ছাগলের হাটের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেন ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।

গরু ছাগলের হাটের ইজারা নেন মোহাম্মদ নাসির উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক, নাসির আহমেদ, সাভার পৌর ছাত্রলীগের মাসুম দেওয়ান, নান্দনিক হাউসিং সোসাইটির কবির হোসেন সহ স্থানীয় সকল ব্যক্তিবর্গ।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.