ময়মনসিংহে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিন জন নিহত হয়েছে। শনিবার (১৬ জুলাই) দুপুরে জেলার ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোর্ট ভবন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার মঠবাড়ি ইউনিয়নের রায়মনি গ্রামের জাহাঙ্গীর আলম (৩৫), তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম (২৬) ও আড়াই বছরের মেয়ে জান্নাত।
পুলিশ জানায়, জাহাঙ্গীর-রত্না দম্পতি আল্ট্রাসনোগ্রাম করার উদ্দেশ্য ত্রিশাল পৌর এলাকায় আসেন। কোর্ট ভবন এলাকায় মহাসড়ক পারাপারের সময় ময়মনসিংহগামী একটি দ্রুতগামী মালবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদিকে অন্তঃসত্তা রত্না বেগমের গর্ভে থাকা সন্তান (মেয়ে শিশু) রাস্তায় ভূমিষ্ট হয়। পরে বাচ্চাটিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক নবজাতক বাচ্চাটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ত্রিশাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতবক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সর্বশেষ পাওয়া তথ্যমতে, নবজাতকটির ডান হাত ভেঙে গেছে। কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে সে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.