রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় রিকশার গ্যারেজে বিস্ফোরণে মো. মিজানুর রহমান মিজান (৩৫) নামে দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার জনে।
রোববার (৭ আগস্ট) রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত মিজানের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিলো। এ ঘটনায় দগ্ধ আরও চার জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক।
এর আগে শনিবার (৬ আগস্ট) দুপুরে কামারপাড়ার ওই রিকশার গ্যারেজে বিস্ফোরণ হয়।
দগ্ধ ব্যক্তিরা জানান, রিকশা গ্যারেজের ভেতর ভাঙারি মালামালের ব্যবসা আছে। সেখানে স্ক্র্যাপ মেশিনে চাপ দিয়ে মালামাল এক করা হয়। মালামালের ভেতরে বিভিন্ন স্প্রে বোতল ছিল। হঠাৎ বিস্ফোরণে সেখানে আগুন ধরে যায়। তাতে গ্যারেজে অবস্থান করা সবাই দগ্ধ হন।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.