
পবিত্র আশুরা পালিত হবে মঙ্গলবার (৯ আগস্ট)। আশুরায় সরকারি ছুটি থাকায় দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইসঙ্গে দেশের ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেনও বন্ধ থাকবে।
সোমবার (৮ আগস্ট) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, হিজরি সনের মহররম মাসের ১০ তারিখ আশুরায় দেশে সরকারি ছুটি থাকে। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। ব্যাংকে ও শেয়ারবাজারও বন্ধ থাকবে। ছুটির পর ১০ আগস্ট থেকে যথারীতি ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন চালু হবে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.