সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আল বাবের একটি বাজারে রকেট হামলায় পাঁচ শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।
শুক্রবার (১৯ আগস্ট) বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় হামলাটি হয়।
এর আগে উদ্ধারকারী গোষ্ঠী ‘হোয়াইট হেলমেট’ নিহতের সংখ্যা ৯ জন বলে জানিয়েছিল।
হোয়াইট হেলমেট জানায়, উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার ওই ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকটি শিশু রয়েছে।
সিরিয়ায় যুদ্ধা শুরু হওয়ার পর দেশটির আলেপ্পো প্রদেশের আল বাব এলাকাটির নিয়ন্ত্রণ নেয় তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.