জ্বালানি সাশ্রয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় কমানোর পাশাপাশি ব্যাংকের সময়ও নতুন করে নির্ধারণ করা হয়েছে। আগামী বুধবার (২৪ আগস্ট) ব্যাংকগুলো খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২২ আগস্ট) অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি জানান, বুধবার থেকে ব্যাংকগুলোও সকাল ৯টা থেকে বিকেল ৪টা খোলা থাকবে। এখন খোলা থাকে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ ব্যাংকের গর্ভনরও মিটিংয়ে ছিলেন। উনিও ঘোষণা (সার্কুলার) দিয়ে দিচ্ছেন।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.