রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছাকাছি এলাকা থেকে আনাস্তাসিয়া কোচারভেই নামে এক রুশ তারকার অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই তারকা কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। বিষয়টি নিয়ে নিশ্চিত হতে আনাস্তাসিয়া পরিবারকে সেন্ট পিটার্সবার্গে ডেকেছে রুশ পুলিশ।
রাশিয়ার ৩৬০ নিউজ আউটলেট এক প্রতিবেদনে এ বিষয়টি জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ আগস্ট সেন্ট পিটার্সবার্গের ক্রাসনোসেলস্কি জেলা থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ এখনো বিষয়টি তদন্ত করছে। ধারণা তরা হচ্ছে, নিহত ব্যক্তি রাশিয়ার সাবেক টিভি তারকা।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তরুণীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তার পরনে ছিল অন্তর্বাস, পিঠে তাসের ট্যাটু।
এই তরুণীই টিভি তারকা আনাস্তাসিয়া কোচারভেই বলে দাবি করছে তার বন্ধুরা। তারা বলছে, ২৮ বছরের এ অভিনেত্রী কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন।
ওলেসিয়া মালিবু নামে আনাস্তাসিয়ার এক বন্ধু সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘অ্যালকোহলে আসক্তি বেড়েছিল আনাস্তাসিয়ার। মস্কোয় সম্প্রতি এক ব্যক্তির সাথে ঝামেলায় জড়িয়েছিল সে। ওই ব্যক্তি তাকে হত্যার হুমকিও দিয়েছিলেন। কয়েক সপ্তাহ আগে মস্কোয় নিজের অ্যাপার্টমেন্ট বিক্রি করে সেন্ট পিটার্সবার্গে চলে গিয়েছিলেন আনাস্তাসিয়া। সেখানে যাওয়ার পর ফোনে তার সাথে কথা হয়। তখন ওকে স্বাভাবিকই লাগছিল। তবে আমি জানতাম ওর পরিণতি কী হতে যাচ্ছে।’
২০১৮ সালে রিয়েলিটি শো- ডোম-২ এ অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন আনাস্তাসিয়া। তখন থেকেই আনাস্তাসিয়া একটি এসকর্ট পরিষেবায় যুক্ত ছিলেন। অভিনেতার বন্ধুদের বিশ্বাস, কিছু খারাপ মানুষের ভিড়ে ঢুকে পড়েছিল আনাস্তাসিয়া, যা তাকে সমস্যায় ফেলেছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.