রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আলী হোসেন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলো সে।
রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে তেজগাঁও বিজিপ্রেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার আব্দুল আলীম রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আলী হোসেনের গ্রামের বাড়ি বরিশাল মুলাদী উপজেলার কৃষ্ণপুর গ্রামে। তার বাবার নাম আজমির হোসেন। পরিবারের সঙ্গে সে তেজগাঁও কুনিয়াপাড়া এলাকায় থাকতো।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.