ইউক্রেনের সেনাবাহিনী সেপ্টেম্বরে ৬ হাজার বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, সেপ্টেম্বরের শুরু থেকে আমাদের সৈন্যরা পূর্ব ও দক্ষিণে ছয় হাজার বর্গ কিলোমিটার ইউক্রেনীয় ভূখণ্ড মুক্ত করেছে। আমরা এখন আরও এগিয়ে যাচ্ছি।
তিনি বলেন, গত কয়েক দিনে রুশ সৈন্যরা তাদের সবচেয়ে ভালো দিকটিই দেখিয়েছে। তারা পিছু হটেছে। পালিয়ে যাওয়াই তাদের জন্যে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। দখলদারদের কোনো স্থান ইউক্রেনে নেই। আর কখনও হবেও না।
এদিকে, ইউক্রেনকে আরও ৬৭ কোটি ডলারের বেশি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, মিত্র দেশগুলোকে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার জন্য এগিয়ে আসা উচিত।
তথ্যসূত্র: বিবিসি
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.