রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

সাভারে এ কে পরিবহনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৫ বার পড়া হয়েছে /

সাভার উপজেলা নবীনগর এলাকা থেকে মিরপুর ১২ নাম্বার হয়ে কুড়িল বিশ্বরোড,যমুনা ও বসুন্ধরা হয়ে বেড়াইড পর্যন্ত সড়কে যাতায়াতকারী যাত্রীদের জন্য চালু হলো এ কে পরিবহনের বাস সার্ভিস। বেলা ১২ টায় সাভার উপজেলার হেমায়েতপুর এলাকায় পুলিশ বক্সের সামনে সার্ভিসটির উদ্বোধন করেন সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

উদ্বোধনের আগে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। পরে আগত অতিথীদের অংশগ্রহনে ফিতা কেটে বাস সার্ভিসটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একে পরিবহনের ব্যবস্থাপক মোশারফ হোসেন, পরিচালক শরীফ আহমেদ, ঢাকা জেলা উত্তরের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সহ অসংখ্য মোটরস শ্রমিক লীগের নেতাকর্মী।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে এ কে পরিবহনের ব্যবস্থাপক মোশারফ হোসেন জানান, সাভার উপজেলা নবীনগর এলাকা থেকে মিরপুর ১২ নাম্বার ও কুড়িল বিশ্বরোড থেকে বেড়াইড পর্যন্ত দিনভর মানুষজন নানান কাজে যাতায়াত করে। এ সময় মহাসড়কে অনেকেই যাত্রীবেশী ডাকাতের ছিনতাইয়ে পড়ে। এছাড়াও অনেক পরিবহন ভাড়া বেশী নেয়। এগুলো চিন্তা করেই যাত্রীদের জন্য সুলভ মূল্য এ কে পরিবহন সার্ভিসের বাস যাত্রী পরিবহন করবে। এই সার্ভিসে যাত্রীদের জন্য থাকছে বিভিন্ন পয়েন্টে চেকারের মাধ্যমে মনিটরিং নিরাপত্তা ব্যবস্থা। পর্যাপ্ত আসন বিন্যাসে যাত্রীরা চমৎকার সেবা পাবেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD