গণতন্ত্রের গুরুত্ব চিহ্নিত করতে এবং গণতান্ত্রিক অধিকার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য বিশ্বব্যাপী আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করা হয়।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও পালন করছে দিবসটি। তবে গণতন্ত্রের সূচকে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একটি ‘হাইব্রিড’ শাসনব্যবস্থার দেশ বলে দাবি যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ)।
ইআইউয়ের শ্রেণিবিভাগ অনুযায়ী, ‘হাইব্রিড’ শাসনব্যবস্থার দেশে প্রায়ই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা বাধাগ্রস্ত হয়। দুর্নীতির ব্যাপক বিস্তার ও দুর্বল আইনের শাসন, দুর্বল নাগরিক সমাজ ‘হাইব্রিড’ ধরনের শাসনব্যবস্থার বৈশিষ্ট্য।
এ ধরনের দেশে বিচারব্যবস্থা স্বাধীন নয় এবং সাংবাদিকদের হয়রানি ও চাপ দেওয়া হয়।
অন্যদিকে, এ বছর দিবসটিতে গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস একটি ভিডিও বার্তা দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, মুক্ত গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.