বাংলাদেশের বাজারে আগামীকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) থেকে সোনার দাম প্রতি ভরিতে ৯৩৩ টাকা কমছে। ফলে, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮২ হাজার ৩৪৮ টাকা।
রোববার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন দর অনুযায়ী, সোমবার (১৯ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮২ হাজার ৩৪৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৭৮ হাজার ৬১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬৭ হাজার ৪১৮ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৫ হাজার ৮৭১ টাকা।
তবে, রুপার দাম অপরিবর্তিত থাকবে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।
আজ রোববার (১৮ সেপ্টেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৮৩ হাজার ২৮১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৭৯ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬৮ হাজার ১১৮ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৬ হাজার ৪৫৪ টাকায় কেনাবেচা হয়েছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.