চলতি ২০২২-২৩ অর্থবছরে ৬ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি।
বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের এডিবির ঢাকা অফিসে প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে এসব তথ্য জানানো হয়।
অভ্যন্তরীণ ভোগ ব্যয় কমে যাওয়া, রপ্তানি ও রেমিট্যান্সে প্রবাহের দুর্বলতায় কমবে প্রবৃদ্ধি। একই সময় মূল্যস্ফীতি হার থাকবে ৬ দশমিক ৭ শতাংশ।
এ সময় সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং জানান, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চিতায় এবং জ্বালানি সংকটের কারণে এ বছর কাঙ্ক্ষিত হারে বিনিয়োগ হবে না। ধীর গতি দেখা দেবে সরকারি বিনিয়োগেও। এমন অবস্থায় রাজস্ব আদায় বৃদ্ধিতে সরকারকে তাগিদ দিয়েছে এডিবি।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.