জয়া আহসান অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’ আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। মাহমুদ দিদার পরিচালিত এই সিনেমায় জয়ার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস।
সিনেমার মুক্তি সামনে রেখে প্রচারণায় ব্যস্ত শিল্পী কলাকুশলীরা। এরই মধ্যে সিনেমার প্রচারণায় রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিত যাচ্ছেন তারা। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে ‘বিউটি সার্কাস’ টিম যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
আজ সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে উপস্থিত থাকবেন সবাই। বিউটি সার্কাসের অফিশিয়াল পেজ থেকে জানানো হয়েছে, নির্মাতা ছাড়াও সিনেমার প্রধান চরিত্র জয়া আহসান, ফেরদৌস, এবিএম সুমন, চিরকুটের সুমী উপস্থিত থাকবেন। সিনেমাটি নিয়ে দর্শকের সঙ্গে কথা বলবেন তারা।
একই সঙ্গে চলচ্চিত্রের দুটি গান গেয়ে মাতাবেন সুমী ও ইভান। সরকারি অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘বিউটি সার্কাস’ সিনেমায় সুমী ও ইভান ছাড়া আরও গান গেয়েছেন টুনটুন বাউল।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.