কানাডার আটলান্টিক উপকূলে নোভা স্কোটিয়া প্রদেশে আঘাত হেনেছে ভয়াবহ শক্তিশালী ঘূর্ণিঝড় ফিওনা। গতকাল শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ভারী বৃষ্টিপাত ও বন্যা এবং গতিসম্পন্ন বাতাসসহ আঘাত হানে সেটি। এতে কয়েক হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনা কবলিত এলাকার বাসিন্দাদের আরো কয়েকদিন বিদ্যুৎসেবা থেকে বঞ্চিত থাকতে হতে পারে।ফিওনা ঘূর্ণিঝড়ের ক্ষতিতে বিস্মিত হয়েছেন কানাডার আটলান্টিক উপকূলের মানুষ। কারণ, শক্তিশালী ঝড়ো বাতাস গাছকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। অনেক বাড়িতে পানি ডুকে সেটিকে ভাসিয়ে নিয়ে গেছে।
স্থানীয় নিউজফাউন্ডল্যান্ডের একটি পত্রিকার এডিটর ইন চিফ রেনে রয় জানান, তিনি কখনোই এমন ঘূর্ণিঝড় দেখেননি।
তিনি জানান, ঘূর্ণিঝড় গাছ মাটি থেকে উপড়ে ফেলেছে এবং বাড়িঘর ভাসিয়ে নিয়ে সমুদ্রে ফেলে দিয়েছে।
এদিকে, নোভা স্কোটিয়ার প্রদেশের প্রধান টিম হাউসটন জানান, তার প্রদেশের তিন ভাগ এলাকায় বিদ্যুৎ নেই। বিদুৎকর্মীরা বিদ্যুৎ লাইন পুনরায় মেরামত করতে কাজ করে যাচ্ছেন।
নোভা স্কোটিয়ার বিদ্যুৎ বিভাগের সিইও পিটার গ্রেগ বলেন, পরিস্থিতি এখনো অনেক শোচনীয়। আমাদের কর্মীরা ক্ষতি নিরীক্ষণ ও মেরামত করতে পারছেন না।তিনি আরো বলেন, নোভা স্কোটিয়ায় আসার পথে রয়েছেন আরো ৯০০ বিদ্যুৎকর্মী।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.