আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে টাইগ্রেসরা। এ জয়ের মধ্য দিয়ে বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। একইদিনে দুবাইতে অনুষ্ঠিত আরেকটি ম্যাচে বাংলাদেশের ছেলেরাও স্বাগতিক আরব আমিরাতকে হারিয়েছে।গতকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।বাংলাদেশের দেওয়া ১২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা। দলীয় সংগ্রহ অর্ধশত পার করার আগেই ৬ উইকেট হারিয়ে ফেলেন তারা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১১০ রানে গিয়ে থামে আইরিশরা।
বাংলাদেশের হয়ে রুমানা আহমেদ ৩টি, সানজিদা, নাহিদা ও সোহেলি প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানে মুর্শিদাকে হারায় বাংলাদেশ। দলীয় ৪৭ রানে অধিনায়ক জ্যোতি ব্যক্তিগত ৬ রানে করে আউট হন। তবে অন্যপ্রান্তে দাঁড়িয়ে থাকে ব্যাটার ফারজানা হক। দলীয় ১০১ রানে ফারজানা ব্যক্তিগত ৬১ রানে বিদায় নেন। তার ইনিংসে তিনি ৭টি চারের মার মারেন।
ফারজানার পর ডাবল ফিগারের দেখা পান রোমানা আহমেদ। তিনি ২০ বলে ২১ রান করেন। আর কোনও বাংলাদেশি ব্যাটার দুই অঙ্কের দেখা পাননি। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ ১২০ রান সংগ্রহ করে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.