রাশিয়ায় একটি স্কুলে বন্দুক হামলার ঘটান ঘটেছে। এতে কমপক্ষে ৯ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।সোমবার (২৬ সেপ্টেম্বর) দেশটির ইজেভস্ক শহরের একটি স্কুলে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলা চালানোর পর হামলাকারী নিজ বন্দুক দিয়েই আত্মহত্যা করেছেন। ওই ব্যক্তি কী কারণে এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
উদমুর্তিয়া অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ব্রেচালভ টেলিগ্রামে তাৎক্ষণিকভাবে বলেন, তিনি শহরের স্কুল নং ৪৪-পৌঁছেছেন। নিরাপত্তা বাহিনী ও অ্যালেম্বুলেন্স ঘটনাস্থলে অবস্থান করছে। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।
স্থানীয় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্কুল ভবন থেকে শিক্ষার্থী ও শিক্ষকদের দ্রুত উদ্ধার করা হয়েছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.