সারাদেশে আগামী দুই বজ্রসহ ঝড়ো বাতাস বইবে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। একইসাথে অধিদপ্তর বলছে, আগামী দুই দিনে বৃষ্টিপাতও বাড়বে। দেশের সব বিভাগেই ঝড়ো বাতাসসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সূত্র জানায়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
আগামী দুই দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আর বর্ধিত ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.