পুলিশের গুলিতে মানুষের মৃত্যু অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন বিদায়ী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি একইসাথে এ ঘটনার তদন্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সে বিদায়ী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।বেনজীর আহমেদ বলেন, পুলিশ আত্মরক্ষায় গুলি চালায়। পুলিশ আগের চেয়ে অনেক বেশি গণমুখী হয়েছে।
তিনি আরো বলেন, সরকারি দায়িত্ব পালনের চেষ্টা করেছি। ভালো কাজের ক্রেডিট সরকারের ও মানুষের। যা কিছু ভালো হয়েছে। কোনো ব্যর্থতা থাকলে আমার। একান্তই সে ক্ষেত্রে হয়তো আমি রাষ্ট্রের দায়িত্ব ঠিকমতো করতে পারিনি।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.