র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর গুশলানে সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ-সিজিএস আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই কূটনৈতিক বলেন, বাহিনীতে সংস্কার আনলে এ বিষয়ে পরবর্তীতে বিবেচনা করা হবে।
অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়াটা কোনো শাস্তি নয়। তারা যেনো তাদের আচরণ পরিবর্তন করে, সেজন্যই দেওয়া হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে। কাজ করছে। আমরা আশা করছি, র্যাবের আচরণ পরিবর্তন হবে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.