আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবগুলো নিবন্ধিত দলকে নির্বাচনে আনতে চমক দেখাবে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৮ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার ব্রি.জে. (অব.) মো. আহসান হাবিব খান এমন মন্তব্য করেন।
এসময় আহসান হাবিব খান বলেন, যে অভিযোগগুলো আসছে সেগুলো কীভাবে নিয়ন্ত্রণ করি তা দেখেন। দেখেন আমরা কী করি, শুধু অপেক্ষা করেন। অবশ্যই চমক থাকবে।
তিনি আরো বলেন, ৩৯টি দলের জন্যই আমরা কাজ করছি। সঠিক কাজটি প্রতিষ্ঠা করার জন্যই আমরা কাজ করছি। যে কাজটা সবার জন্য মঙ্গল বয়ে আনবে সেটাই করবো। আপনাদের একাধিকবার বলেছি কোন কাজটা ভুল করছি তা বলার জন্য, কিন্তু বলছেন না।
অংশগ্রহণমূলক নির্বাচন না হলে কী করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান সমুন্নত রাখেত হবে। সংবিধানে যা আছে, আমরা সেটাই করবো। যারা যারা নির্বাচনে আসছে না, আমরা মনে-প্রাণে চাই তারা আসুক। এখন যদি আমরা বলতেই থাকি, তারা যদি না আসে আপনিই বলেন কী করতে হবে?
তিনি আরো বলেন, এ পর্যন্ত অসংখ্য ইভিএমে নির্বাচন করেছি। অঘটন, ধাওয়া-পাল্টা ধাওয়া কয়টা হয়েছে? কারণ সেখানে লুটতরাজ করে তো লাভ হচ্ছে না। এসময় সংসদ নির্বাচনে রংপুরসহ অন্যান্য সিটি করপোরেশন নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে জানান তিনি।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.