চিকিৎসাবিজ্ঞানে অবদানের জন্য এ বছরের নোবেল পুরস্কার পেলেন সুইডিস বিজ্ঞানী সভান্তে পাবো। আজ সোমবার (৩ অক্টোবর) এ ঘোষণা দিয়েছে নোবেল কমিটি।নোবেল কমিটি জানিয়েছে, আদিম মানুষের জিনোম উদঘাটন ও মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে। এটিই এ বছরের প্রথম ঘোষিত নোবেল পুরস্কার।চিকিৎসা বিশ্বে সবচেয়ে সম্মানজনক এ পুরস্কারের অর্থমূল্য ১০ মিলিয়ন সুইডিস ক্রাউন্স বা ৯ লাখ ৩৫৭ ডলার। আর বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ৯০ কোটি ৮ লাখ ৩২ হাজার টাকা।ডিনামাইটের আবিষ্কারক ও সুইডিন ধনী ব্যবসায়ী আলফ্রেড নোবেলের ইচ্ছায় ১৯০১ সাল থেকে বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে এ পুরস্কার দেয়া হয়ে আসছে। পরে এতে যুক্ত করা হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রকেও।
সূত্র : রয়টার্স
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.