সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির মেয়াদ আরও বাড়ানো হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনুমোদন থাকলেও এখন আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৫ সেপ্টেম্বর ভারতে ইলিশ রপ্তানি শুরু হয় এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানির অনুমোদন ছিল। বাণিজ্য মন্ত্রণালয় আরও ৮টি প্রতিষ্ঠানকে নতুন করে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে এবং রপ্তানির সময়সীমা ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে।
গত বছর দুর্গাপূজায় ১১৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৪ হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সে সময় ইলিশ সংকটের কারণে মাত্র ১ হাজার ১০৮ টন ২৮০ কেজি ইলিশ রপ্তানি হয়েছিল।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.