বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

মিথিলার স্ট্যাটাসে ‘আপত্তিকর’ মন্তব্যের ঝড়

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৭৫ বার পড়া হয়েছে /

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার একটি স্ট্যাটাস নিয়ে ফেসবুকে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। গতকাল বুধবার (৫ অক্টোবর) বিকেলে মিথিলা ফেসবুকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প হৈমন্তী’র কয়েকটি লাইন লিখেছেন। আর তা নিয়েই শুরু চলছে নেতিবাচক মন্তব্যের ঝড়।ওই স্ট্যাটাসে মিথিলা লিখেছেন, ‘যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম। এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে। অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই।’স্ট্যাটাসটি দেওয়ার পরপরই তাতে কয়েক হাজার মন্তব্য পড়েছে। আর এসবের মধ্যে বেশির মন্তব্যই নেতিবাচক। আর মুহূর্তের মধ্যে তা শেয়ারও হয়েছে বেশ। স্ট্যাটাসটিতে যে ধরনের মন্তব্য পরেছে তা পত্রিকার ভাষায় তুলে ধরার মতো না।বিষয়টি নিয়ে মিথিলার কোনো বক্তব্য পাওয়া না গেলেও কথা বলেছেন সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের উপ-কমিশনার আ ফ ম আল কিবরিয়া জানান, সাইবার ক্রাইম একটি গুরুতর অপরাধ। অনেক সময় ভুক্তভোগীরা আমাদের কাছে অভিযোগ করে আবার আমরাও এসব অপরাধীদের খুঁজে বের করে ব্যবস্থা নিয়ে থাকি। এখন দেখার বিষয় হচ্ছে অপরাধ কোন ধরনের।তিনি বলেন, আমরা চেষ্টা করি, প্রথমে সামাজিক সচেতনতা বাড়াতে। এরপর তা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু আমরা মনে করি, পরিবার থেকেই সামাজিক সচেতনতা বাড়াতে হবে। এটা আমাদের সবার প্রথম কাজ। তাহলে সাইবার বুলিং অনেকটাই কমে আসবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD