কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। দীর্ঘ প্রায় ৭ মাস বন্ধ থাকার পর অবশেষে সেন্টমার্টিন যেতে পারছেন পর্যটকরা। তবে মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল আপাতত বন্ধ রয়েছে।আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ৬টার দিকে কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটি’র ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ সাড়ে ৭শ’ যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে, গত এপ্রিলে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।কর্ণফুলী এক্সপ্রেসের মালিক হোসাইন আহমেদ বাহাদুর বিষয়টি নিশ্চিত করে জানান, এই মৌসুমে প্রথমবারের মতো কর্ণফুলী এক্সপ্রেস সাড়ে ৭শ’ যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমাদের পক্ষ থেকে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে।জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশনের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প উপায়ে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে জাহাজ চলাচলের সিদ্ধান্ত নিয়েছি।তিনি আরো জানান, আজ পরীক্ষামূলকভাবে এই মৌসুমের প্রথম জাহাজ কক্সবাজার থেকে ৭৫০ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছে। পর্যটকরা নিরাপদে যাতায়াত করতে সক্ষম হলে বাকি জাহাজগুলোও পর্যটক সেবায় চলাচল করবে।পর্যটক দম্পতি শফিকুল ইসলাম ও লিমা ইসলাম জানান, প্রথমবারের মতো সেন্টমার্টিন যাচ্ছি। অনেকদিন অপেক্ষায় ছিলাম আজকের দিনের জন্য। তবে একটু গরমের কারণে কষ্ট হলেও সেন্টমার্টিন দেখতে পেলে সব কষ্ট মুছে যাবে।আরিফুর রহমান নামে আরেক পর্যটক বলেন, অনেকদিন অপেক্ষায় ছিলাম সেন্টমার্টিন যাব বলে। দীর্ঘদিন ধরে যাওয়া হয় না, অবশেষে সেন্টমার্টিন যেতে পেরে খুব উৎফুল্ল ও আনন্দ উপভোগ করছি।কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, আপাতত টেকনাফ থেকে সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ রয়েছে। তবে আজ থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করেছে। পর্যায়ক্রমে অবস্থা বুঝে আবেদনকৃত জাহাজগুলোকেও অনুমতি দেওয়া হবে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.