শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২০০ বার পড়া হয়েছে /

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহানা।আজ শুক্রবার (৭ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে জাতির জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেন।এর আগে গতকাল শুক্রবার (৬ অক্টোবর) সকাল সোয়া সাতটায় গণভবন থেকে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করেন তারা। পরে তারা পদ্মা সেতু পার হয়ে সার্ভিস এরিয়া-২ এ যাত্রা বিরতি করেন। সেখান থেকে যাত্রা করে সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান বঙ্গবন্ধুর দুই কন্যা।আজ বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে স্বাগত জানানোর কথা রয়েছে তার। এরপর টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD