লক্ষ্মীপুরের রামগতিতে বিচ্ছিন্ন ইউনিয়ন চর আবদুল্লাহসহ মেঘনা উপকূলীয় ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে চালু করা হয়েছে ‘স্বপ্নযাত্রা ওয়াটার অ্যাম্বুলেন্স’।গতকাল বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে পৌরসভার আলেকজান্ডার মেঘনা নদীর কূলে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ও চাবি হস্তান্তর করেন।আয়োজকরা জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়নে এ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। এ উপলক্ষে আলেকজান্ডার বেড়িবাধ এলাকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।জাইকা, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ওয়াটার অ্যাম্বুলেন্সটি কেনা হয়। এর ধারাবাহিকতায় বিচ্ছিন্ন চর আবদুল্লাহসহ নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।অনুষ্ঠানে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ জানান, চর আবদুল্লাহ উপজেলা সদর থেকে একেবারেই বিচ্ছিন্ন। সেখানকার মানুষ অসুস্থ হলে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। বিষয়টি বিবেচনা করে স্বপ্নযাত্রা ওয়াটার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হয়েছে। চর আবদুল্লাহর বাসিন্দা ছাড়াও নদী তীরবর্তী এলাকার সকল মানুষ এ থেকে সেবা নিতে পারবে।রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ, বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিঃ) ফেরদৌস আহমেদ ও রামগতি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুর রসুল।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.