সাভারে নানা আয়োজনে ধরেন্ডা মিশন তরুণ সংঘের উদ্যোগে ৩৩ তম শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ইং "প্রতিভার জাগরণ" ও গৌরবময় সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। গত (৪ই - ৭ই) অক্টোবর পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে
ধরেন্ডা সেন্ট যোসেফস্ হাই স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে দিনটি উদযাপন করা হয়। গত ৪ই অক্টোবর মঙ্গলবার সকালে প্রতিভার জাগরণ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার আলবাট টমাস রোজারিও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর প্রাক্তন প্রেসিডেন্ট মি. মাইকেল জন গমেজ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিযোগিদের মাঝে আবৃত্তি, অংকন, দেয়ালিকা, নির্ধারিত বক্তৃতা, আধুনিক গান, নজরুল সঙ্গীত, জারিগান, দলীয় নাটিকা মঞ্চায়িত হয়। পরে ৫ই অক্টোবর বুধবার ছড়াগান, দেশাত্ববোধক গান, রবীন্দ্র সঙ্গীত, সাধারন নৃত্য, দলীয় নৃত্য, ফ্যাশন শো প্রদর্শনীত হয়। ৬ই অক্টোবর বৃহস্পতিবার বিকালে প্রতিভার জাগরণে'র চ্যাম্পিয়ন ও বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে 'প্রতিভার জাগরণে'র পুরস্কার বিতরণী ও ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর প্রেসিডেন্ট মি. উজ্জ্বল সাইমন রোজারিও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশ এর ভিকার জেনারেল ফাদার গাব্রিয়েল কোড়াইয়া, হলিক্রস ফাদারস্ বাংলাদেশ এর প্রাক্তন প্রভিন্সিয়াল ফাদার জেমস্ ক্রুশ, সিএসসি। ঢাকা শহরস্থ সাভারবাসী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মি. লরেন্স রোজারিও, ধরেন্ডা ধর্মপল্লী পালকীয় পরিষদ এর সেক্রেটারী মি. প্রতাপ আগষ্টিন গমেজ, সাভার ওয়াইএমসিএ প্রেসিডেন্ট মি. তপন টমাস রোজারিও। পরে ৭ই অক্টোবর শুক্রবার ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে সকালে পবিত্র খ্রীষ্টযাগ, ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উৎসব উদ্বোধন ও বর্ণাঢ্য আনন্দ র্যালি, স্মৃতিচারণ ও সম্মাননা প্রদান করা হয়। বিকেলে ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে জমকালো উপস্থাপনা ও মহা সমপনী অনুষ্ঠানের (আমন্ত্রিত প্রখ্যাত সংগীত শিল্পীদের অংশগ্রহণে মিউজিক্যাল কনসার্ট) আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর সভার মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল গণি, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা এর প্রেসিডেন্ট মি. পংকজ গিলবার্ট কস্তা, এশিয়া প্যাসিফিক এল্যায়েন্স অব ওয়াইএমসিএ এর প্রাক্তন প্রেসিডেন্ট মি. বাবু মার্কুজ গমেজ, সাভার পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ সেলিম মিয়া, ধরেন্ডা ধর্মপল্লী পালকীয় পরিষদ সিনিয়র সহ-সভাপতি মি. বিলাস বার্নাড গমেজ, বাংলাদেশ ওয়াইএমসিএ জাতীয় পরিষদ এর প্রেসিডেন্ট মি. জনি হিউবার্ট রোজারিও, ধরেন্ডা মিশন তরুণ সংঘের সভাপতি ক্লিনটন ডি. রোজারিও, ধরেন্ডা মিশন তরুণ সংঘের সাধারণ সম্পাদক অনিক এইচ, গমেজ। সুবর্ণ জয়ন্তী উদ্যাপন কমিটি আহ্বায়ক প্রিয়ন্ত সি. কস্তা, সুবর্ণ জয়ন্তী উদ্যাপন কমিটির সদস্য সচিব হিমেল টি' রোজারিও, ধরেন্ডা মিশন তরুণ সংঘ ও সুবর্ণ জয়ন্তী উদ্যাপন কমিটির সকল সদস্যবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.