হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের কারণে হবিগঞ্জ থেকে সারা দেশের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।আজ শনিবার (৮ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে বাস চলাচল পুনরায় শুরু হবে। হবিগঞ্জে মটর মালিক গ্রুপের আওতাধীন সব গণপরিবহণ চলাচল বন্ধ রয়েছে। আঞ্চলিক সড়কের পাশাপাশি হবিগঞ্জ থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সড়কের বাস চলাচলও বন্ধ রেখেছেন চালকরা।হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, শনিবার যে বাস চলাচল বন্ধ থাকবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে ও সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে আমরা আগেই যাত্রীদের জানিয়েছি। যে কারণে যাত্রীদের তেমন দুর্ভোগ হবে না। তবুও সাময়িক এই অসুবিধার জন্য আমরা যাত্রীদের কাছে ক্ষমা চাইছি।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.