শর্তসাপেক্ষে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জন্মের পরই দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)- খসড়া আইনে এমন বিধান রাখা হয়েছে।সেই সাথে এ আইন অনুযায়ী এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কাছে চলে যাবে।আজ সোমবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ আইন অনুমোদন দেয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।বৈঠক শেষে সচিবালয়ের প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।তিনি বলেন, ‘২০১০ সালের আইন অনুযায়ী এটা নির্বাচন কমিশনের কাছে ছিল। এখন এটা সুরক্ষা সেবা বিভাগের কাছে নিয়ে আসা হচ্ছে।’আগের আইনে ৩২টি ধারা রয়েছে। নতুন আইনে সেটা থেকে কমিয়ে ১৫টি করা হয়েছে। নতুন আইনটি আগের আইনের কাছাকাছি রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে আইনটি পর্যালোচনা করতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.