কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান সীমান্তের ওপারে মিয়ানমারের সেনারা ফের থেমে থেমে গুলি চালাচ্ছে। গুলির শব্দে সীমান্তবর্তী বসবাসকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন,টানা কয়েক দিন সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও আজ সোমবার (১০ অক্টোবর) রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত সীমান্তের ওপারে বর্ষণ করা গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন তারা।নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় জানান,গোলাগুলির শব্দে আঞ্জুমান এলাকার কেউ ঘুমাতে পারেনি। মনে হচ্ছিল গুলি ঘরের ওপর পড়ছে। আতঙ্কে অনেকে ঘর ছেড়ে পাশের এলাকায় আশ্রয় নিয়েছেন। জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরে মংডু, সাপবাজার মায়ানমার সেনাবাহিনী ও আরকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। আঞ্জুমান সীমান্ত থেকে মিয়ানমারের সাপবাজারের দূরত্ব বেশি না। তাই অস্ত্রের বিকট শব্দ শোনা যাচ্ছে।পাংলখালী আঞ্জুমান এলাকার আরেক স্থানীয় বাসিন্দা আবু তাহের বলেন, রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত ভারী অস্ত্রের বিকট শব্দ শোনা যায়। এই আতঙ্কে আমাদের গ্রামের কেউ ঘুমাতে পারেনি। এর আগে এরকম শব্দ শুনিনি।পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ গফুর চৌধুরী বলেন, গোলাগুলির শব্দ শুনেছি। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.