তৃতীয় শ্রেণির রেল কর্মচারীদের ধর্মঘটের কারণে নাটোর থেকে উত্তরাঞ্চলের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ রবিবার (১৬ অক্টোবর) সকাল থেকে চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে নাটোর রেলস্টেশনে ধর্মঘট শুরু করেন তৃতীয় শ্রেণির রেল কর্মচারীরা। এতে সেখান থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।স্টেশন মাস্টার জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশন থেকে ৭টা ৩৫ মিনিটে ছেড়ে আসে। কিন্তু রেলওয়ে কর্মচারীরা বেতন ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ভোর ৬টা থেকে ধর্মঘটের কারণে ডাউন না দেওয়ায় ট্রেন আমরা রিসিভ করতে পারিনি।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.