সিরাজগঞ্জে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। জানা গেছে, কালীয়া হরিপুর ইউনিয়নের বনবাড়ীয়া গ্রামের মো. আলামিন হোসেনের বসত বাড়ির সামনে থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া ও তার কাছ থেকে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।আটককৃত আসামি মো. নাছির উদ্দিনের ছেলে মো. নোমান সাদিক।আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে র্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.