৯ উইকেটের বিশাল ব্যবধানে আয়ারল্যান্ডের কাছে হেরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর থেকে বিদায় নিলো দুইবারের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বাছাইপর্ব অংশ নেওয়াই যাদের জন্য অসম্মানের তাদেরকে ওই বাছাইপর্ব থেকেই বিদায় নিতে হলো।আজ শুক্রবার (২১ অক্টোবর) হোবার্টে টস জিতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ডের বিপক্ষে হেরে আসর শুরু করা দলটি এদিন বেশি রান সংগ্রহ করতে পারেনি। এদিন, চারে নামা ব্রেন্ডন কিং-এর হার না মানা ৬২ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে মাত্র ১৪৬ রান তোলে ক্যারিবীয়রা। কিং ৪৮ বলে ছয়টি চার ও এক ছক্কায় ওই রান তোলেন।এছাড়া ক্যারিবীয়দের হয়ে ওপেনার জনসন চার্লস ১৮ বলে ২৪ রান করেন। তিনে নেমে এভিন লুইস ১৮ বল খেলে ১৩ রান করতে পারেন। অধিনায়ক নিকোলাস পুরান ১৩ ও ওডেন স্মিথ ১৯ রান যোগ করেন।জবাব দিতে নেমে আয়ারল্যান্ড উড়ন্ত শুরু করে। ওপেনিং জুটিতে অধিনায়ক আন্দ্রে বালব্রেইনি ও পল র্স্টালিং ৭.৩ ওভারেই ৭৩ রান যোগ করেন। বালব্রেইনি ২৩ বলে তিনটি করে চার ও ছক্কার শটে ৩৩ রান করেন। তাদের ওই জুটিতেই বিদায় লেখা হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের।বাড়ির পথ এগিয়ে দেন র্স্টালিং। তিনি খলেন ৪৮ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস। ৩২ বছর বয়সী এই ওপেনারের ব্যাট থেকে ছয়টি চার ও দুটি ছক্কা বেরোয়। তিনে নামা উইকেটরক্ষক লরকান টাকারের সাথে ৭৬ রান যোগ করেন ডানহাতি ওপেনার। টাকার করেন ৩৫ বলে ৪৫ রান। দুটি করে চার ও ছক্কা তোলেন এই ব্যাটার।আয়ারল্যান্ডের হয়ে এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন লেগ স্পিনার গ্যারেথ ডিলানি। আইরিশ এই অলরাউন্ডার ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। অন্য স্পিনার সিমি সিং ২ ওভারে ১১ রান দিয়ে নেন একটি উইকেট। মার্ক এডায়ার উইকেট নিতে না পারলে ৪ ওভারে খরচা করেন ২৬ রান। মূল পর্ব নিশ্চিত হলেও গ্রুপ চ্যাম্পিয়ন নাকি রানার্স আপ তা ঠিক হয়নি আয়ারল্যান্ডের।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.