খুলনা রেলস্টেশনে ভাংচুরের ঘটনায় বিএনপির অজ্ঞাত পরিচয় ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার (২২ অক্টোবর) রাতে খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদি হয়ে খুলনা জিআরপি থানায় মামলাটি দায়ের করেন।তিনি জানান, শনিবার বিএনপির গণসমাবেশে আসা অনেক নেতাকর্মী রেল স্টেশনের ভেতরে ঘোরাঘুরি করছিলেন। পুলিশ তাদেরকে বাইরে যাওয়ার আহবান জানালে তারা ক্ষিপ্ত হয়। একপর্যায়ে দুপুরে মেইন গেট, বুকিং কাউন্টার ও সার্ভার রুমের ১৬টি গ্লাস ভাংচুর করে। এ ঘটনায় তিনি বাদি হয়ে মামলা দায়ের করেছেন। খুলনা জিআরপি থানা পুলিশ জানায়, মামলার এজাহারে আসামি হিসেবে অজ্ঞাত পরিচয় ১৫০ থেকে ১৭০ জনের কথা উল্লেখ করা হয়েছে। তারা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.