ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রেজার ডুবির ঘটনায় নিখোঁজ আট শ্রমিকের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো এখনো চারজন শ্রমিক নিখোঁজ রয়েছেন।এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রেজার ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, ড্রেজারের ভেতরে কাদা থাকায় সেটিকে টেনে তোলা সম্ভব হচ্ছে না এজন্য উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে।এর আগে, গত সোমবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজার ডুবে আট শ্রমিক নিখোঁজ হন।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.