ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ধসে নিহতরে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১। এখনো কমপক্ষে ১০০ জন পানির নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, সেতুটি ধসে পড়ার সময় সেখানে প্রায় ৫০০ জন ছিলেন।প্রতিবেদনে আরো বলা হয়েছে, মোরবি সেতুটি বহু বছর আগে নির্মিত একটি ঐতিহাসিক কাঠামো। মেরামত এবং সংস্কারের পর মাত্র চার দিন আগে গত ২৬ অক্টোবর গুজরাটি নববর্ষ উপলক্ষে তা পুনরায় চালু করা হয়।গুজরাটের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ব্রিজেশ মের্জা এনডিটিভিকে বলেন, গত সপ্তাহে সেতুটি সংস্কার করা হয়েছে। আমরাও হতবাক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সরকার এই ট্র্যাজেডির দায় নিয়েছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.