কালো কোট-প্যান্ট আর চোখে চশমা পরা ছবিতে যেন হাসিখুশি সেই সামান্থা উবে গেছেন, সেখানে তার চোখে মুখে বিষণ্ণতা। কিছুদিন আগেই ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ‘‘মায়োসাইটিস'' নামক বিরল রোগে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন।
এরপর থেকেই যেন সবকিছুর দূরে ছিলেন অভিনেত্রী। তবে অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ফের নিজের অবস্থার জানান দিলেন তিনি।নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সামান্থা। কালো কোট-প্যান্ট আর চোখে চশমা পরা ছবিতে যেন হাসিখুশি সেই সামান্থা উবে গেছেন। সেখানে তার চোখে মুখে বিষণ্ণতা। তবে ছবির ক্যাপশনে তিনি শুনিয়েছেন সাহসের বার্তা। লিখেছেন, “কিছু ভাল বন্ধু আছেন, যাঁদের দেখানো পথে বাঁচতে ইচ্ছে করে।”ক্যাপশনে প্রিয় বন্ধু রাজনীধির নাম নিয়ে লিখেছেন, “দিনটা যতই খারাপ হোক, যতই খারাপ পরিস্থিতি হোক, আমার বন্ধু রাজনীধির পন্থা, স্নান, দাড়ি কামিয়ে সাফ সুতরো হওয়া, ক্যামেরার সামনে আসা। আমিও এক দিনের জন্য এটা ধার নিলাম"সামান্থার আসন্ন ছবি “যশোধা”র প্রচারের জন্য ছবিটি তুলেছেন অভিনেত্রী।এদিকে সামান্থার এ পোস্ট প্রকাশের পরপরই নজর কেড়েছে ভক্ত ও সহকর্মীদের। তারা অনেকেই মন্তব্যের ঘরে ছেড়ে গেছেন আবেগপূর্ণ বার্তা।একইদিনে ইনস্টাগ্রামে পোস্ট করা গল্পে তিনি বলেছেন, “জীবনে রোদ ও বৃষ্টি উভয়ের মুখোমুখি হয়েছি।”জীবনের কঠিন ও ভালো দিককে উল্লেখ করে তিনি লিখেন, “যখন আমি একটি ঝড়ের মধ্যে আটকে থাকি, তখন বোঝা কঠিন, তবে ঈশ্বরের সব কাজের কারণ আছে, ঈশ্বরের একটি পরিকল্পনা আছে।”এক বছর আগেই নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটে একাকী জীবন পরিচালনা করা সামান্থা লিখেন, “যশোধার ট্রেলারকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তা অভাবনীয়। এই ভালোবাসা আর আত্মার সম্পর্কটাই আমার শক্তি যা আমাকে জীবনের অসমাপ্ত চ্যালেঞ্জগুলোর মুখোমুখি দাঁড় করিয়ে লড়াই করার সাহস যোগায়। মাস কয়েক আগে আমি মায়োসাইটিস নামক একটি অটোইমিউন রোগে আক্রান্ত হয়েছি। ভেবেছিলাম এই সমস্যাটা একটু কমলে হলে আপনাদের জানাব, তবে একটু বেশিই সময় লাগছে।”সামান্থা আরও বলেন, “চিকিৎসকরা আশাবাদী আমি খুব শীগগির সেরে উঠব। আমার ভালো দিন যাচ্ছে, খারাপ দিন যাচ্ছে… শারীরিক এবং মানসিকভাবে। মাঝেমধ্যে মনে হচ্ছে আর একটা দিনও আমি সহ্য করতে পারব না। তখনই দেখছি সেই মুহূর্তটা কেটে যাচ্ছে। আমার মন বলছে, আমি সুস্থতার পথে আরও একটু এগিয়ে গেলাম। অনেক ভালোবাসা সকলকে।”সামান্থা রুথ প্রভু তেলুগু মাতিয়ে এখন পুরো ভারতে সমান জনপ্রিয়। মনোজ বাজপেয়ির সঙ্গে ফ্যামিলি ম্যান দ্বিতীয় সিজনে কার্যত সারা ভারতের দর্শকের নজরে আসেন এই অভিনেত্রী। এরপর “পুষ্পা” ছবিতে একটি গানে তার পারফরমেন্সই তাকে তুলে এনেছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। দক্ষিণী ছবির মতোই বলিউডে তাকে দেখার জন্য উদগ্রীব দর্শক। সম্প্রতি মুক্তি পেয়েছে তার আগামী ছবি ‘যশোধা'র ট্রেলার। কিন্তু এরই মাঝে মন খারাপের খবর জানান অভিনেত্রী।মায়োসাইটিস রোগে ঘাড় শক্ত হয়ে যাওয়া ও ব্যথা, পিঠের নীচের দিকে ব্যথা এবং হাঁটুতে ব্যথা বেড়ে যায়। রোগীর হাঁটতে সমস্যা দেখা যায়, শরীরে ক্লান্তি আসে, এবং শ্বাসকষ্ট পর্যন্ত দেখা যায়।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.