ভার্চুয়াল কিবোর্ড জি-বোর্ডে নতুনত্ব আনছে গুগল। আইফোন বা অ্যান্ড্রয়েড উভয় ভার্সনে চলবে নতুন আপডেট। গুগলের ভাষ্যমতে, নতুন আপডেটের ফলে জি-বোর্ডে ইমোজি, স্টিকার ও জিআইএফ ব্যবহার করা যাবে।টেক জায়ান্ট গুগল জানিয়েছে, জি-বোর্ড ইমোজিগুলো নিয়ে এখনো ডেভেলপাররা কাজ করছেন। তবে তাদের বেটা ভার্সনে কিছু ইমোজি উন্মুক্ত করা হয়েছে। পুরো কাজ সম্পন্ন হলে শিগগিরই নতুন ইমোজিগুলো অবমুক্ত করা হবে।নাইন টু ফাইভ গুগলের প্রতিবেদন অনুসারে নতুন ডিজাইনের ইমোজিগুলো জিবোর্ডের টপ বারে আনা হবে। ফলে সহজেই ব্যবহারকারীরা এগুলা ব্যবহার করতে পারবেন।এছাড়াও এতে পিল-সেফ সার্চ ফিল্ড অপশন যুক্ত করা হয়েছে। ফলে কেউ চাইলে একই রকমে দেখতে আরও ইমোজি খুঁজে বের করতে পারবেন। জিবোর্ডের নতুন একটি স্কিনশট পাওয়া গেছে। সেখানে ইমোজি ট্যাবের পরিবর্তন দেখা গেছে।তবে নতুন ডিজাইনে পূর্বের ‘এবিসি’ বাটনটি পাওয়া যায়নি। এর পরিবর্তে অ্যাপটি নতুন কিছু আনতে চলেছে।প্রতিবেদন অনুসারে, নতুন জি-বোর্ডটি আগের ভার্সনের তুলনায় বেশ গতিশীল হবে। এটি ব্যবহার করাও বেশ সহজ হবে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.