আগামী বছর অর্থ্যাৎ ২০২৩ সালে দেশের পাঁচটি সিটি করপোরেশনে ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন। যা আগামী মার্চ থেকে নভেম্বরের মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিও নেওয়া হবে।ইসি কর্মকর্তারা জানান, গাজীপুর, খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল; এ পাঁচ সিটির নির্বাচন আগামী বছরের নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে।আইন অনুযায়ী, ২০২৩ সালের মধ্য মার্চ থেকে মধ্য নভেম্বরের মধ্যেই ওইসব সিটির নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, নির্বাচিত কোনো করপোরেশনের প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর মেয়াদ ধরা হয়। আর ভোটগ্রহণ করতে হয় সময় শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে।ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের সর্বশেষ ভোট হয়েছে ২০১৮ সালের ২৭ জুন। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর। পরবর্তী সাধারণ নির্বাচনের সময় গণনা শুরু হবে ২০২৩ সালের ১১ মার্চ। আর ভোটগ্রহণ করতে হবে একই বছর ১০ সেপ্টেম্বরের মধ্যে।রাজশাহী সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ২৭ জুন। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ওই বছর ১১ অক্টোবর। পরবর্তী সাধারণ নির্বাচনের সময় গণনা শুরু হবে ২০২৩ সালের ১১ এপ্রিল। আর ভোটগ্রহণ করতে হবে একই বছর ১০ অক্টোবরের মধ্যে।
খুলনা সিটির সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ জুলাই। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই বছরের ১১ অক্টোবর। পরবর্তী সাধারণ নির্বাচনের সময় গণনা শুরু হবে ২০২৩ সালের ১১ এপ্রিল। আর ভোটগ্রহণ করতে হবে একই বছর ১০ অক্টোবরের মধ্যে।সিলেট সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ৩০ জুলাই। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছর ৭ নভেম্বর। পরবর্তী সাধারণ নির্বাচনের সময় গণনা শুরু হবে ২০২৩ সালের ৬ মে। আর ভোটগ্রহণ করতে হবে ওই বছর ৫ নভেম্বরের মধ্যে।এছাড়া বরিশাল সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ৩০ জুলাই। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই বছর ১৪ নভেম্বর। পরবর্তী সাধারণ নির্বাচনের সময় গণনা শুরু হবে ২০২৩ সালের ১৪ মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে একই বছর ১৩ নভেম্বরের মধ্যে।ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, পাঁচ সিটি নির্বাচনের জন্য প্রাথমিক প্রস্তুতি রয়েছে। কমিশন নির্দেশনা দিলে নথি প্রস্তুত করতে তেমন সময় প্রয়োজন হবে না। তবে এখনো এ নিয়ে কোনো আলোচনা হয়নি।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2025 Ajkerpost. All rights reserved.