বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার ঢাকায় এসে পৌঁছেছেন। আগামী সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার বৈঠক করার কথা রয়েছে। এর আগে, শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছান মার্টিন রেইজার।বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তার তিন দিনের সফরের প্রথম দিনে আজ রবিবার (১৩ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খানের সাথে বৈঠক করবেন। এ সময় তার সঙ্গে থাকবেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক।জানা যায়, বিশ্বব্যাংকের কাছে দেড় বিলিয়ন ডলারের বাজেট সহায়তা চাওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সংস্থাটি আপাতত ১ বিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে। সরকারের নীতিনির্ধারকরদের সঙ্গে মার্টিন রেইজারের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।তিনি সরকারের শীর্ষ নীতিনির্ধারণী পর্যায়ে বৈঠক করা ছাড়াও বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত বেশ কয়েকটি প্রকল্প পরিদর্শন করবেন তারা।স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক অন্যতম। সেই থেকে সংস্থাটি এখন পযর্ন্ত ৩৭ বিলিয়ন বা ৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলারের বেশি অনুদান, সুদমুক্ত ও রেয়াতি সুদের ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) আর্থিক সহায়তায় সারা দেশে ৫৫টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এ সব প্রকল্পে প্রায় ১৬ বিলিয়ন ডলার অর্থ সহায়তা রয়েছে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.