ক্রমেই বৈশ্বিক মন্দার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। গত মাসে যে পূর্বাভাস দেওয়া হয়েছে পরিস্থিতি তার চেয়েও বেশি খারাপ।আজ রবিবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এ তথ্য জানিয়েছে।ধারাবাহিক উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কঠোর মুদ্রানীতি, চীনে দুর্বল প্রবৃদ্ধি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ফলে সরবরাহ সংকট এবং খাদ্য অনিরাপত্তা বাড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।গত মাসে বৈশ্বিক দাতা সংস্থাটি আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের জন্য পূর্বাভাস দুই দশমিক নয় শতাংশ থেকে কমিয়ে দুই দশমিক সাত করেছে।ইন্দোনেশিয়ায় জি-২০ নেতাদের একটি শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তুত করা এক ব্লগে আইএমএফ বলেছে, সাম্প্রতিক উচ্চ-ফ্রিকোয়েন্সি সূচকগুলোর কারণে বোঝা যাচ্ছে অর্থনৈতিক পরিস্থিতি আরো খারাপ হচ্ছে, বিশেষ করে ইউরোপে।ইউরোপে জ্বালানি সংকটের কারণে একদিকে যেমন কমতে পারে প্রবৃদ্ধি তেমনি বাড়তে পারে মূল্যস্ফীতি। এতে ব্যাংকগুলো সুদের হার আরো বাড়তে পারে। ফলে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হবে।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.