সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস নতুন সময়সূচিতে চলবে আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, শীত চলে আসায় অফিস টাইম ৮টা-৩টার জায়গায় ৯টা-৪টা করে দেওয়া হয়েছে। এটা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য। বিদ্যুতের জন্য সময়সূচি এক ঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, এখনো সেটাই আছে। এখন এটা ৯টা-৪টা করে দেওয়া হলো। কারণ, শীতকালে ৮টার সময় অফিসে আসতে অসুবিধা হবে।এর আগে, গত ২৪ আগস্ট অফিস সময় ৮টা-৩টা করেছিল সরকার।
পরিচালনা পরিষদঃ ভারপ্রাপ্ত সম্পাদক: আরিফুল ইসলাম সাব্বির নির্বাহী সম্পাদক: রেদোয়ান হাসান বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ রফিক কমপ্লেক্স (২য় তলা), ৬৪/১, শিমুলতলা, সিআরপি রোড, সাভার, ঢাকা-১৩৪০ ফোন: ০১৫৭৬৪৬২৭০১ ই-মেইল: ajkerpost.news@gmail.com
Copyright © 2026 Ajkerpost. All rights reserved.